বাকুতে নাটকীয় সংঘর্ষের পর শুধু কোলাপিন্তোকে শাস্তি দিয়ে লিন্ডব্লাডকে না দেওয়ার সিদ্ধান্তে ব্রিয়াতোরে অসন্তোষ প্রকাশ করেন।

"গত সপ্তাহের ফল আমাদের জন্য হতাশাজনক। আমরা ছোট রেড বুলের সঙ্গে প্রতিযোগিতা করছি, আর এই এক ঘটনায় অনেক পয়েন্ট হারিয়েছি," ব্রিয়াতোরে বলেন।
"কিন্তু বাকুতে একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। আমাদের শাস্তি হলে ছোট রেড বুলকে শাস্তি হলো না কেন?"
"লিন্ডব্লাড লসনের সঙ্গে একই কাজ করেছেন। তাঁকে শাস্তি না দিয়ে শুধু আমাদের শাস্তি কেন।"
"এই বিষয়টা আমি কিছুতেই বুঝি না, তাঁদের শাস্তি দেওয়া হলো না কেন?"
