রাসেল (P6): কোয়ালিফাইংয়ের আগে আসলে বেশ ভালো লাগছিল, কিন্তু Q3-এ আরও সীমা পর্যন্ত ঠেলতে গিয়ে দেখি টায়ার টেকেনি, এটা দুর্ভাগ্য, তাতে প্রায় ০.২ সেকেন্ড হারিয়েছি।

এটা এক কঠিন সার্কিট, হয়তো আমার ১১ নম্বর কর্ণারে এত সীমা পর্যন্ত ঠেলা উচিত হয়নি, তাহলে ল্যাপের শেষার্ধে টায়ারে আরও কিছু গ্রেপ থাকত।
রেসে টায়ার ক্ষয় কেমন হয় দেখা যাক, ক্ষয় কম হলে রেস খুব একঘেয়ে হবে। ক্ষয় বেশি হলে রেস খুবই বিশৃঙ্খল হবে।
